ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আল আকসায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

আল আকসায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

ফিলিস্তিনিদের ওপর আল আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদসহ ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।


সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে ইসরায়েলি বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন। এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতেও আঘাত করেছে। এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে - এমন কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রতি বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি ফিলিস্তিনের নাগরিকদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগঠনের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।

ads
ads
ads

Our Facebook Page

↑